চাঁদপুরে আবরার হত্যা করার প্রতিবাদে ইসলামি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বুধবার (৯অক্টোবর) বিকেল ৫টায় চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে বুয়েটের মেধাবি ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন বলেছেন, পুলিশের খাতা থেকে কিভাবে অমিত সাহার নামটি কাটা হলো, আমরা তা জানতে চাই। আমরা ভারতের নীলনক্সা বাস্তবায়ন করতে দিব না। আজ ছাত্রলীগ, যুবলীগ কিভাবে নৈরাজ্যের সৃষ্টি করছে, তা এখন সবার নজেরে এসেছে। ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা ছাত্রলীগ নামধারী শয়তানদেরকে চিহ্নিত করুন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি যেভাবে যুবলীগকে ধরেছেন, ঠিক সেভাবে ছাত্রলীগকে ধরুন। আসল রহস্য বেরিয়ে আসবে। আমরা দেখেছি বিশ^জিৎ হত্যা কিভাবে হয়েছে। ওই ঘটনা বিশ^বাসী দেখেছে। আজও ওই হত্যার সঠিক বিচার হয়নি।

সংগঠনের জেলা সভাপতি মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও সধারণ সম্পাদক সেলিম হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম ইলিয়াছ রাশেদ সানি।

এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা দেলেয়ার হোসেন, যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মো. হেলাল আহমেদ প্রমূখ। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: