কর অঞ্চল কুমিল্লায় দু’মাসে লক্ষ্যমাত্রার চাইতে বহ বেশী আয়কর রাজস্ব আদায়

প্রেস বিজ্ঞপ্তি :

৬টি জেলাসহ গঠিত কর অঞ্চল কুমিল্লায় বিগত দু’মাসেই জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বহু বেশী আয়কর আদায়কৃত হয়েছে যা রেকর্ড রাজস্ব বৃদ্ধি। কঠোর পরিশ্রমের জন্য কর অঞ্চলের ২২ টি কর সার্কেলের ডেপুটি কমিশনারবৃন্দ এবং রেঞ্জ কর্মকর্তাগণকে ধন্যবাদ জানান কর অঞ্চলের কমিশনার ও অনুষ্ঠানের সভাপতি এম এম ফজলুল হক।

কর অঞ্চলের সম্মেলন কক্ষে ‘ময়নামতি’ তে কর কমিশনারের সভাপতিত্বে ২ অক্টোবর বুধবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ন রাজস্ব সভায় এসব তথ্য উপস্থাপিত হয়।

সভায় করদাতাবৃন্দের জন্য সেবাবৃদ্ধির লক্ষ্যে পূর্ববতী রাজস্ব সভায় গৃহিত সিদ্বান্তবলীর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচিত হয়। কর পরিশোধের জন্য করদাতাবৃন্দকে ধন্যবাদ জানাতেও কর কমিশনার সকলকে অনুরোধ জানান। করবান্ধব পরিবেশে সেবার মানোন্নয়নের মাধ্যমে করদাতাদের মন জয় করতেও তিনি কর্মকতাদের পরামর্শ প্রদাণ করেন।

সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ কোটি টাকারও বেশী আয়কর রাজস্ব আদায় ছাড়াও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় কর জরীপের মাধ্যমে দু’মাসে রেকর্ড সংখ্যক প্রায় ৭.০০০ নতুন করদাতা করনেটে সংযুক্ত হয়েছেন।

উল্লেখ্য , পূববর্তী ২০১৮-১৯ বছওে সাকুল্যে ২৫,০০০ জন নতুন করদাতা কর নেটভুক্ত হন। কর মামলার নিরীক্ষা ও নিস্পত্তি কার্যক্রমে বেশ কয়েকগুন গতিবৃদ্ধি হওয়ায় সৃষ্ট দাবী আদায়ে মনোযোগী হতেও কর কমিশনার সকলকে অনুরোধ জানান।বহু করদাতাই রির্টান খেলাপী হওয়ায় আলোচ্যবর্ষে রেকর্ড সংখ্যক রির্টান দাখিলে উদ্ধুদ্ধকরণের মাধ্যমে উৎসবের পরিবেশে ১৪ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ফলপ্রসূ কর মেলা আয়োজনেও সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদত্ত হয়। সংশ্লিষ্ট ৬ টি জেলা ও উপজেলায় অনুষ্ঠিতব্য কর মেলার বিস্তৃত পরিকল্পনা ও প্রস্তুতি আলোচিত হয়।

সভায় আগামী তিন মাসের রাজস্ব কার্যক্রমের দিনভিত্তিক কর্মপরিকল্পনাসহ রাষ্ট্রীয় কর সেবাবৃদ্ধিসহ রাজস্ব কার্যক্রম নিয়ে বিস্তুত আলোচনা হয়।

রাজস্ব সভা শেষে সুনির্দিষ্ট ৪ টি বিষয়ে ডেপুটি কমিশনারবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহন করনে। সভাপতি কর অঞ্চলের সকল লক্ষ্য অর্জনে অনুক্ষন ব্রতী থাকতে সকলকে অনুরোধ জানান। কর অঞ্চলের সকল কার্যক্রমে সকলের আন্তুরিক সহযোগিতা প্রত্যাশা করেন কর অঞ্চল কুমিল্লার সহকারী কর কমিশনার , সদর দপ্তর ( প্রশাসন ) মোঃ আমিনুল ইসলাম।

Loading

শেয়ার করুন: