নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুর থেকে ফেরিপার হয়ে হরিণাঘাটে উঠে যাওয়ার পথে একটি প্রাইভেটকার ও ১টি হাইচগাড়ী থেকে ৪জন নারী পুরুষ আটক এবং ৪ বস্তায় থাকা ১হাজার পিস ফেন্সিডিল জব্দ করেছে র্যাব-১১ কুমিল্লা।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হরিণা ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ফেরি থেকে গাড়ীগুলো উপরে উঠার সময় তল্লাশি চালনোর সময় প্রাইভেটকার ও ৪জন আটক হয়।
হরিণাঘাটের ব্যবসায়ীরা জানান, র্যাব সদস্যদের টের পেয়ে প্রথমে হাইচ মাইক্রোবাসটি খুব দ্রুত চালিয়ে ঘাট ত্যাগ করে। তাদের আটক করা সম্ভব হয়নি। প্রাইভেটকারটিও দ্রুত চালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়ীর সাথে ধাক্কা লাগলে রুব তাদেরকে আটক করেন।
আটকদের মধ্যে একজন তরুনি, একজন শিশুসহ নারী ও বাকী দুইজন পুরুষ। তবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
ব্যবসায়ীরা বলেন, আটকের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভীড় জমায়। পরে র্যাব আটকদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
![]()