আনোয়ারুল হক :
চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেছেন, মা ইলিশ রক্ষায় পদ্মা – মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় আজ থেকে অভিযান জোরদার করা হচ্ছে। মেঘনার পশ্চিম পাড়ে স্থাপন করা হচ্ছে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ।অভিযানে যুক্ত হচ্ছে নৌ বাহিনীর একটি শক্তিশালী জাহাজ।বিশেষ অভিযানে প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয় নদীতে টহল দেয়া হবে।ঢাকা চাঁদপুর রোটের একটি যাত্রীবাহি লঞ্চ।স্থলভাগে হরিণা,বহবিয়া,পুরানবাজারের হরিসভা,আনন্দবাজার,মতলব উত্তরের একাধিক স্পট,রাজরাজেস্বর,চরভৈরবী, আলুর বাজার এলাকায় ঘরে ঘরে তল্লাশি করা হবে। বরফগুলোতে নজর ধারী বাড়ানো হবে। প্রশাসনের অভিযান চলাকালে প্রশাসনের লোকজনের উপর আক্রমন করা হলে সরাসরি গুলি করা হবে। তিনি ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
চাঁদপুরে চলমান মা ইলিশ রক্ষা অভিযানের অগ্রগতি বিষয়ে প্রেস কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি বলেন,আমরা মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। আমি স্পষ্ট বলতে চাই প্রশাসনের কেউ যদি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ জব্দ করে অপ্রতিকর ঘটনার জন্ম দেয়।তাহলে অভিযুক্তের ব্যপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, এ বছরই প্রথম নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। তাদের অভিযানে একটি মূল্যবান জাহাজ যোগ হয়েছে। ইলিশ রক্ষায় যত ধরণের চেষ্টা রয়েছে, তা আমাদের অব্যাহত থাকবে। অভিযানে লক্ষ্মীপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও শরীয়তপুর সমন্বিতভাবে কাজ করছে।নদীতে ট্রলার জব্দ করা খুবই কঠিন ব্যাপার। আমরা জেলেদের আঘাত দিতে চাই না। তাদেরকে বুঝিয়ে মা ইলিশ নিধন থেকে বিরত রাখতে চাই।
জেলা প্রশাসক বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম ব্যাপক ভূমিক পালন করছে।অভিযান খুব সাহসিকতার মধ্যে পরিচালনা করা হচ্ছে। বাস্তবতা খুবই কঠিন, না দেখলে বুঝা যায় না। ভিডিওতে দেখেছি মা ইলিশ নিধন করছে জেলেরা এবং ক্রয়-বিক্রয়ও করছে। আমরা এইসব ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করছি।
পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান বলেন,মা ইলিশ রক্ষা করা আমাদের দায়িত্ব।আমরা আমাদের দায়িত্ব পালনে সর্বাত্মকভাবে প্রস্তুত।এই দায়িত্ব পালনে আমাদেরকে জেলা প্রশাসক মহোদয় সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন।এজন্য আমি ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নৌ পুলিশ সুপার জমশের আলী বলেন,মা ইলিশ রক্ষা করার ব্যপারে আমরা যথেষ্ট আন্তরিক।তবে মা ইলিশের মতো জাতীয় সম্পদটি রক্ষা করতে আমাদের অনেক সীমাবদ্ধতা পোহাতে হচ্ছে।এ ব্যপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন , জেলা মৎস কর্মকর্তা আসাদুল বাকী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর,সাবেক সভাপতি কাজী শাহাদাত,শাহ মোঃ মাকসুদুল আলম,ইকবাল পাটওয়ারী,সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী,ডিবিসি চ্যানেলের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের প্রমুখ।
উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান,(সার্বিক) এস এম জাকারিয়া,(রাজস্ব) আব্দুল্লা আল মাহমুদ জামান,এডিএম মোঃ জামাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীকোষ্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ইছাহাক আলীসহ চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চাঁদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
![]()