নিজস্ব প্রতিবেদক:
আবাসিক গ্যাস সরবরাহ পাইপ লাইনে কাজ করার কারণে শুক্রবার চাঁদপুর শহরসহ একই লাইনের সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বাখারবাদ গ্যাস সিস্টেম কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে গ্যাস সরবরাহ বন্ধ বিষয়ে মাইকিং করে ঘোষণা করা হয়।
প্রচারে বলা হয়, শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আবাসিক গ্যাস সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য কোম্পানীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গ: গত কয়েকমাস চাঁদপুরের আবাসাকি গ্যাস সরবরাহের ক্ষেত্রে শহরের একাংশ খুবই সমস্যার সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এই বিষয়ে ভুক্তভোগী গ্রাহকরা ইতোমধ্যে বেশ কয়েকবার কোম্পানী বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের আলোকে কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করবেন বলে জানান।
![]()