মতলব দক্ষিণ ব্যুরো :
মতলবের ঐতিয্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখি কচি-কাঁচার মেলার উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, মেলার সহ সভাপতি মো: মিজানুর রহমান খানের বড় ভাই ডা.এমএ ওয়াদুদ ও মেলার সহ সভাপতি দেওয়ান রেজাউল করিমের স্ত্রী মিসেস রওশন আরা বেগম (বেবী) মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর সকাল ১১টায় কচি-কাঁচা মিলনায়তনে মতলব সূর্যমুখি কচি-কাঁচার মেলার আয়োজনে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু।
মেলার তরুন সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন মেলার সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম,মো: মিজানুর রহমান খান, মো: জাকির হোসেন, মেলার প্রবীন সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সম্পাদক ফারুক বিন জামান, মেলার তরুন সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য এস এম সেলিম, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, মেলার তরুন সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, মেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
সভায় মিলাদ পরিচালনা করেন কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মো: হোসেন।