মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলার সদরে অবস্থিত মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সাধারণ সভা ২১ অক্টোবর বিকেল ৩টায় বাজারের গাউছিয়া মার্কেটে অনুষ্ঠিত হয়।
সমিতির কার্য নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব কাজী নাসির উদ্দিন আহমেদ ।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ভৌমিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো: ফারুক সরকার।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান,সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম,মতলব পৌরসভার প্যানেল মেয়র মো: আবুল পারভেজ, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিল কিশোর কুমার ঘোষ, মতলব থানার এসআই ফরিদ,বাজারের ব্যবসায়ী শংকর রাও নাগ, আবুল কালাম মিয়াজী, এসএম সেলিম, মো: শাহ গিয়াস, রাধা কৃষ্ণ সাহা, আবদুল লতিফ প্রধান ,এমএ আজিজ বাবুল, বিল্লাল হোসেন ফরাজী, শোয়েব আহমেদ সরকার, ভিপি জাকির, মজিবুর রহমান সরকার।
সভায় অন্যানদের মধ্যে সমিতির কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি মো: মনির হোসেন বেপারী, মো রফিকুল ইসলাম, আবদুল মতিন পাটোয়ারী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো: শহিদুল্লাহ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক,সহ-সাংগঠনিক সম্পাদক মদন মোহন সাহা,হিসাব নিরিক্ষক গোলাম সারওয়ার সেলিম, সাংস্কৃতিক সম্পাদক অজিত সরকার,সহ-প্রচার সম্পাদক বলাই সাহা,সদস্য মো: রুহুল আমিন,সফিকুল ইসলামসহ কর্মকর্তা সদস্যবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা নির্বাচনী বিষয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
![]()