কচুয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেলোয়ারের জানাজা সম্পন্ন

আলমগীর তালুকদার :

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের ভাইপো কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মো: দেলোয়ার হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন(৬৫) শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৭ ছেলেও ২ মেয়ে রেখে গেছেন।

২৭ অক্টোবর রবিবার বাদ জোহর কচুযা উপজেলার কড়ইয়া ইউনিয়নের হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন প্রাঙ্গনে মরহুমের জানাজা সম্পন্ন হয়।

এ সময় মরহুমর রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল প্রমূখ।

শ্রীরামপুর মাদ্রসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদারের ইমামতিতে শতাধিক মুসল্লিরা জানাজায় অংশ গ্রহন করেন।

জানাজা শেষে নলুয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ দলীয় নেতা কর্মীগন অনেকেই গভীর শোক প্রকাশ ও সমবেদনা করেছেন ।

Loading

শেয়ার করুন: