চাঁদপুর সদরে বিজয় ফুল উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, এবং বাংলাদেশের সংগ্রামী ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতাকে লালন করে দেশকে চেনার উদ্দেশ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ছাত্র ছাত্রীদের বিজয় ফুল উৎসব ২০১৯” উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজয়ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান।

এসময় তিনি বলেন , শিক্ষার্থীদের মনে দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য বিজয় ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস, জানানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। কারণ আজকে যারা শিক্ষার্থী,তারা শিক্ষা,খেলাধুলাসহ সকল স্থানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দিবেন। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং দেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে জানতে হবে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কানিজ ফাতেমা বলেন, গতবছরের ন্যায় এবারও এই বর্ণাঢ্য আয়োজন। তিনি বলেন, একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে হলে আজকের শিক্ষার্থীর মাঝে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে। আমরা মনে করি, এই বিশাল প্রতিযোগিতা আমাদের শিশুদের অনেক ইতিবাচক শিক্ষা এবং দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলবে। মহৎ উদ্দেশ্য নিয়ে সরকার এই মহা আয়োজন করেছে। যা ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল পাটওয়ারী, বিচারক মন্ডলী প্রমুখ। আজ ৩০ অক্টোবর প্রাথমিকের এবং ৩ নভেম্বর জেলা পর্যয়ে এ প্রতিযোগিতা হবে।

Loading

শেয়ার করুন: