মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়নের ধনাগোদা গ্রামের ঝন্টু চন্দ্র দাসের পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষ টাকার মাছ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ খামারী। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধনাগোধা গ্রামের গত বৃহস্পতিবার রাতে ঝন্টু চন্দ্র দাসের পুকুরে বিষ দিয়ে নানা প্রজাতির ছোট বড় অনেক মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।
পুকুরের মালিক ঝন্টু চন্দ্র দাস জানান, প্রতিদিনের নেয় ২৪ সেপ্টেম্বর সকালে ঘুম থেকে উঠে পুকুর পারে গিয়ে দেখি পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। আমার ধারনা কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে মাছ নিধন করেছে।
![]()