শুক্রবার চাঁদপুর আসছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার (১ নভেম্বর) চাঁদপুর আসছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। বিচার বিভাগ পৃথিকীকরণের এক যুগপূর্তি উপলক্ষে তিনি চাঁদপুর আসছেন বলে জানা গেছে।

বিচারপতির আগমন ও বিচার বিভাগ পৃথিকরণের যুগপূর্তি উপলক্ষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থাকবেন বিচারপতি সৌমেন্দ্র সরকার। সভায় বিচার বিভাগ, জেলা জজ আদালতের কর্মকতা-কর্মচারী, পুলিশ বিভাগসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

সভায় সকল আইনজীবীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: শেখ জহিরুল ইসলাম ও সাধারন সম্পাদক অ্যাড: শাহাদাত হোসেন।

Loading

শেয়ার করুন: