আনোয়ারুল হক :
চাঁদপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, বলেন, আগামী ১৭ নভেম্বর থেকে সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ২৬ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। এবার চাঁদপুর জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা মোট ১শ’৫৬টি কেন্দ্রে ৫২ হাজার ৪শ’ ৭৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রাথমিক সমাপনী কেন্দ্র ৮১টি, ইবতেদায়ী সমাপনী কেন্দ্র ১৯টি, যৌথ কেন্দ্র ৫৬টি।
তিনি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হতে পারে সেদিকে সকলের লক্ষ্য রাখতে আহবান জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহাবুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, জেলা সিভিল সার্জনের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইউসুফ, ইন্সপেক্টর ডিবি এম এ রউফ খান।
কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো: ইকবাল মনসুর ,হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম ,বেলায়েত হোসেন, ওসমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাজুল ইসলাম ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জসিম উদ্দিনপ্রমুখ।
![]()