নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব মফিজুর রহমান প্রেরিত চিঠিতে জানা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি শনিবার (২ নভেম্বর) সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে আসছেন। এই দিন দুপুর ২টায় ঢাকা নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
বিকাল ৪টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। সাড়ে ৪টায় শহরের পুরাণ বাজার হরিসভা সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন।
রাত সাড়ে ৭টায় মন্ত্রীর কদমতলাস্থ বাসভবনে নির্বাচনী এলাকার (চাঁদপুর সদর ও হাইমচর) সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
পরদিন সোমবার (৩ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
![]()