ফরিদগঞ্জে ৪ জুয়াড়ী আটক

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোতাহার হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের দেহরক্ষী বিল্লাল হোসেন, কেরোয়া গ্রামের আনোয়ার হোসেন এবং দক্ষিণ কাছিয়াড়া গ্রামের মামুন হোসেন।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফরিদগঞ্জ থানার এসআই আমির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেন। ঘটনাস্থল থেকে জুয়ার সামগ্রী ও ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Loading

শেয়ার করুন: