আলমগীর তালুকদার:
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিশ্বরোড এলাকা থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ।
কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইয়া,কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান,কচুয়া আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সহ সভাপতি কামরুন নহার ভুইয়া ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী ,যুগ্ম সম্পাদক মো: শাহজাহান,নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল,চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর,কচুয়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম,স্বস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ,সাংগঠনিক সম্পাদক সোলম কবির, যুবলীগ নেতা শাহআলম,গাজী ফারুক প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে দিবসটি পালন করেন।
![]()