ফরিদগঞ্জে মায়ের সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা

ফরিদগঞ্জে মায়ের সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

মায়ের বকুনিতে অভিমান করে তানিয়া আক্তার টুম্পা নামে ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর পোষ্ট মর্টেমের জন্য ১৪ নভেম্বর বৃহষ্পতিবার সকালে চাঁদপুরে মর্গে প্রেরণ করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের কলেজ গেইট সংলগ্ন মিকশিকারী পাটওয়ারী বাড়ির মহিম হোসেনের মেয়ে তানিয়া আক্তার টুম্পা স্থানীয় একটি মাদ্রসার ৭ম শ্রেণির ছাত্রী।

বুধবার তার মা বিদ্যালয়ে না যাওয়ার কারনে তাকে বকুনি দিলে সে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহনন করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে থানা রাতেই লাশ উদ্ধার করে ।

এ ব্যাপারে থানা পুলিশের এসআই মেহেদি হাসান জাফর জানান, পোষ্ট মর্টেমের জন্য কিশোরীর লাশ বৃহষ্পতিবার সকালে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।

Loading

শেয়ার করুন: