সমাপনিতে চাঁদপুরে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু

আনোয়ারুল হক :

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরীক্ষা আজ ১৭ নভেম্বর সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায়ও শুরু হয়েছে। সূচি অনুযায়ী আগামি ২৪ নভেম্বর পরীক্ষা শেষ হবে। প্রাথমিক সমাপনিতে চাঁদপুরে ১৫৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৫২ হাজার ৪ শ’৭৩ জন।

জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খানসহ প্রশাসনে র্শীষ কর্মকর্তারা পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন ।

এদিকে চাঁদপুরের সকল উপজেলায় এক ও অভিন্ন নিয়ম-কানুনে স্ব-স্ব উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সরকারি বিধিমালায় এ পরীক্ষা পরিচালিত হচ্ছে। চাঁদপুরে ২০১৯ শিক্ষাবর্ষে ১ শ’৫৬ কেন্দ্রে প্রাথমিক-এবতেদায়িতে ৫২ হাজার ৪ পরীক্ষার্থী ৭৩ জন অংশ নিচ্ছে। চাঁদপুরের ৮ উপজেলায় ১৫৬ কেন্দ্রে ৫২ হাজার ৪শ ৭৩ জন ।

এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনি শিক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৬ শ’১৬ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৮ শ’৫৭ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, চাঁদপুরে ১ হাজার ১শ’১১ টি প্রাথমিক-এবতেদায়ি প্রতিষ্ঠানের এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৪শ’৭৪ জন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে বেশ ক’টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্তব্য পালন করবে এমন শিক্ষকদের তালিকা অনুমোদন,কক্ষ পরিদর্শক নিয়োগ, পরিদর্শন টীম ও মেডিক্যাল টীম গঠন,ফৌজদারি কার্যবিধি জারি আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প‚র্বের মতই হচ্ছে।

পরীক্ষা কক্ষে কোনো পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব, ১ জন হল সুপার,২ জন পুলিশ ও ৩ জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালনে রয়েছে। প্রতি ২৫ জন অনুপাতে ১ জন শিক্ষক হল পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছে।

প্রাপ্ত পরিসংখ্যান মতে,চাঁদপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮শ’৭৫ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৪ জন । কেন্দ্র ২৪ টি। কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯শ ৬০ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩২শ’ ৭৮ জন ।

কেন্দ্র ১৫ টি । হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ১ শ’১৮ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ ৮ জন । কেন্দ্র ২২ টি হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১ শ’৩৯ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৮২ জন। কেন্দ্র ৮ টি । শাহারাস্তি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫ শ’ ১০ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ৭শ’৭৩ জন । কেন্দ্র ১৬ টি । ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২ শ’ ১০ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’১৫ জন।

কেন্দ্র ২৯ টি। মতলব দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯ শ’৬১ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ’৯৫ জন । কেন্দ্র ১৬ টি। মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮ শ’৪৪ জন এবং ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’ ৩৬ জন । কেন্দ্র ২৫ টি। জেলার সব উপজেলার সব কেন্দ্রে এক ও অভিন্ন নিয়ম নীতিতে পাবলিক পরীক্ষার মতই এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহাব উদ্দিন জানান,‘ চাঁদপুরের সকল উপজেলার সমাপনি পরীক্ষা শুরু হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে সরকারি নীতিমালা বাস্তবাযনে একটি সভা জেলা প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণের নির্দেশে স্ব-স্ব উপজেলার ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তাগণ একটি করে কেন্দ্র নিয়ন্ত্রণে থাকবেন। জেলা ও উপজেলায় পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত নিযন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।’

তিনি আরো বলেন,‘পাশের উইনিয়নের শিক্ষকগণ হল পর্যবেক্ষণ করছেন । প্রতি ২৫ জন শিক্ষার্থী জন্যে ১ জন পর্যবেক্ষক দাযিত্ব পালন করছেন । কোনো পর্যবেক্ষক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।’

Loading

শেয়ার করুন: