চাঁদপুরে জীবনদীপের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

সংবাদদাতা:

চাঁদপুরে মানব উন্নয়ন সেবামূলক সংস্থা সেচ্ছাসেবী রক্তদাতা গোষ্ঠী জীবনদীপের স্থায়ী কার্যালয় ৯ ডিসেম্বর রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধন করা হয়।

এ কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম আজম।

এ সময় তিনি বলেন, জীবনদীপ কে এগিয়ে নিয়ে যেতে হবে।কারন রক্ত সবার প্রয়োজন রয়েছে।তাই আমি বলতে চাই জীবনদীপের উদ্যোগে কোটি টাকার বৃহৎ প্রকল্প হাতে নেওয়া উচিত।এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কিছু করা গেলে আমরা অবশ্যই করবো।

জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. মনোয়ারুল হক,চাঁদপুর শহর সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী বিল্লাল হোসেন লিজন পাটোয়ারী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা,জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা কৃষ্ণা সাহা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: