মেঘনাবার্তা রিপোর্ট:
চাঁদপুর সদর উপজেলার শাহতলী দারুল আমিন হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বাদ যোহর মাদ্রাসা ময়দানে মাহফিল শুরু হয়। এতে দেশবরেন্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দারুল আমান দরবার শরীফের পীর মুহাম্মদ আবুবকর ছিদ্দিকী আল কোরাইশী ছাহেব।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক মেঘনাবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন।
মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার প্রষ্ঠাতা ও পরিচালক হজরত মাওলানা মো, কামাল হোসেন।
বক্তব্য রাখেন, হযরত মাও, শাহ মাহমুদ সিদ্দিকী,কুমিল্লা। হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী,হাইমচর। হযরত মাওলানা আব্দৃল মান্নান,শাহতলী। হযরত মাও, আবদুল আজিজ, ফরিদগঞ্জ প্রমুখ।
![]()