চাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনের নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইমরান হোসেন সজীব, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: খায়রুল আলম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দক্ষ শ্রমিক বিদেশ গমন করলে দেশের উন্নয়ন হয়। তাই সকলকে এগিয়ে আসতে হবে। এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। অদক্ষ জনশক্তি বিদেশে গেলে বিভিন্ন অসুবিধায় পড়তে পারে,সে বিষয়ে আমাদের সকলকে জনসচেতনা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো: মজিবুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হযরত আলী বেপারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম

Loading

শেয়ার করুন: