ছেঙ্গারচর পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় শীতার্ত গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌর অডিটরিয়ামে ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা শিল্পপতি মাহাবুবুর রহমান সেলিম এর উদ্যোগে ও সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, পৌর প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, জহিরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবলীগ নেতা মামুন পাটোয়ারী মিঠু, মুছা বেপারী, হাসান সরকার, শাহিন আলম প্রমুখ।

Loading

শেয়ার করুন: