প্রাথমিক শিক্ষা পদক -২০১৯ চাঁদপুরের শ্রেষ্ঠ ইউএনও কানিজ ফাতেমা নির্বাচিত

আনোয়ারুল হক:

“প্রাথমিক শিক্ষা পদক ২০১৯” এর চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসাবে জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা নির্বাচিত হয়েছে।

কানিজ ফাতেমা ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন সফল এ নারী কর্মকর্তা। ১৯৮৫ সালে নওগা জেলার পত্নীতলার নজিপুর গ্রামে আবদুল করিম ও সেলিনা বেগম দম্পতির ঘর আলোকিত করেন তিনি। দুই ভাই-তিন বোন। শিক্ষা জীবন: শিক্ষা জীবনে প্রথম হাতেখড়ি হয় নওগার নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর মাধ্যমিক শিক্ষা জীবন শুরু করেন পিএস সরকারি গার্লস হাইস্কুল থেকে। উচ্চমাধ্যমিকে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেন।

উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেখান থেকে ২০০৬ সালে অনার্স এবং ২০০৭ সালে মাস্টার্স পাস করেন। কর্মজীবন: ২০০৭ সালে অনার্স পাস করেই বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের ‘ইয়াং প্রফেশনাল’ পদে যোগদান করেন। এরপর ঢাকা স্টক একচেঞ্জে চাকরি করেন। ২০১০ সালে ২৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ২০১১ সালের ১ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সহকারী কমিশনার’ হিসেবে যোগদান করেন।

২০১৪ সালের শুরুর দিকে ‘সহকারী কমিশনার’ হিসেবে ফেনী জেলায়, একই বছরের শেষের দিকে সোনাগাজী উপজেলায় যোগদান করেন। ২০১৫ সালের ৬ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণে ‘সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে ‘সিনিয়র সহকারী কমিশনার’ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০১৭ সালের জুন মাসে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা’ হিসেবে চাঁদপুর সদরে যোগদান করে নিজের কর্মস্পৃহাকে বাড়িয়ে তোলেন।

অর্জন: জীবনে অসংখ্য পুরস্কার পেয়ে থাকলেও শ্রেষ্ঠ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১৭ সালে ‘জনপ্রশাসন পদক’ লাভ করা।

এ প্রসঙ্গে কানিজ ফাতেমা বলেন, ‘সে মুহূর্তটি কখনোই ভোলার মত নয়। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল স্যারের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রশাসনের সর্বোচ্চ সম্মানসূচক পদক লাভ করতে পারাটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে গ্রহণ করতে চাইছি।

Loading

শেয়ার করুন: