ফরিদগঞ্জ প্রতিনিধি :
বাংরাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ বলেছেন, আমরা যারা রাজনীতি করি, তাদের কাজ হলো মানুষের সেবা করা। রাজনীতির শুরু থেকেই আমি এই কাজটি করে আসছি, ভবিষ্যতেও করে যাবো। জনপ্রতিনিধি বা দলের পদে থাকি বা না থাকি সেটা আজ পর্যন্ত দেখিনি, মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি। ফরিদগঞ্জের অসহায় ও দু:স্থ মানুষ যারা তীব্র শীতে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য আমি প্রতিবছরের ন্যায় এবারো শীতবস্ত্র নিয়ে মাঠে এসেছি। আমি নেতাকর্মীদের বলেছি, যাতে একজন লোকও শীতবস্ত্র পাওয়া থেকে বঞ্চিত না হন। আমি যা প্রয়োজন,তা সংগ্রহের চেষ্টা করছি। প্রাথমিক ভাবে ১২ হাজার কম্বল সংগ্রহ করেছি। প্রয়োজনে আরো দেয়া হবে।
তিনি আরো বলেন, তীব্র শীতের মতো আজ দেশে র্দুদিন চলছে। সাধারণ মানুষের দু:খের অন্ত নেই। বর্তমান সরকারের বৈষম্য মুলক আচরণের কারণে গরীব মানুষ আরো গরীব হচ্ছে। আ সুবিধাভোগীরা ফুলে ফেঁপে আরো মোটাতাজা হচ্ছে। সরকারি অর্থের যাথেচ্ছ লুণ্ঠন চলছে। পত্রিকার পাতা উল্টালেই এর ভায়বহ চিত্র উঠে আসছে। এর থেকে বের হওয়ার একটাই পথ। তা হলো দেশকে এই অশান্তি থেকে মুক্ত করতে হবে। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার সাথে সাথে সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে স্স্থু পরিবেশ ফিরিয়ে আনবে দেশের জনগণ এই আশা আমরা করছি।
শনিবার বিকালে ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ ফরিদগঞ্জ উপজেলাও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে গরীব ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়াম্যান আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মজু, সহসভাপতি ভিপি জাকির ও যুগ্মসম্পাদক হিসেবে ভিপি শাহআলম মুকুল, আবুল খায়ের রুবেল, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে বিল্লাল হোসেন কোম্পানী, সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক এ এম এম টুটল পাটওয়ারী, হারুন পাঠান, যুবদলের যুগ্মআহ্বায়ক ফারুক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, পৌর মহিলা দলের সভাপতি পারুল বেগমসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()