ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ওয়্যারলেস বাজারস্থ ইকরা মডেল একাডেমির ২০১৯ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মা সমাবেশ ২৮ ডিসেম্বর-২০১৯ তারিখ শনিবার সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কামরুল ইসলাম।

তিনি বলেন, ইকরা মডেল একাডেমির শিক্ষা বিস্তারে ডিজিটাল ব্যবস্থাপনা ও লেখাপড়ার মানের ভূয়সী প্রসংশা করনে এবং বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গুলোর ফলাফল ও প্রাপ্ত বৃত্তিতে সেরা অবস্থানের জন্য উচ্ছসিত অভিমত ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ প্রতিষ্ঠানটি একদিন চাঁদপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,

বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মোঃ আবদুর রহমান, এ্যাডভোকেট জয়নাল আবেদীন। ফলাফল ঘোষনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে ২০২০ শিক্ষা বর্ষে ৯ (নয়) নয়জন কৃতী ছাত্র ছাত্রীকে মেধাবৃত্তি, পুরস্কার এবং গর্বিত মায়েদের উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একাডেমির পরিচালক ফৌজিয়া আক্তার। সহযোগীতায় উপাধাক্ষ্য আসমা খানম, সিনিয়র শিক্ষক শামীমা আক্তার, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, সহকারী শিক্ষক ফিরোজা বেগম, নাজমুন নাহার, রাহিমা আক্তার, নাজমুন নাহার মিলি, পপি দেবনাথ, রেজাউল করিম, সাফায়েত আহমেদ, ফাতেমাতুজ্জোহরা, শাহীনা খানম, অনন্তা চক্রবর্তী, শিল্পী রানী ঘোষ, আবরার হোসাইন, চিত্রাংকণ শিক্ষক শুভ্র রক্ষিত এবং হিসাবরক্ষন কর্মকর্তা সুমিত দত্ত।

Loading

শেয়ার করুন: