মতলব উত্তর প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের চরওয়েস্টার গ্রামের মো. রনি (২৮)কে ইয়াবা ও গাঁজা’সহ আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাড়ির একটি টিম।
৭ জানুয়ারী দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর বেড়ি বাঁধ থেকে লঞ্চঘাট যাওয়ার সড়কে চরওয়েস্টার গ্রামের জমশেদ মুন্সির ছেলে মো. রনি’র দেহ তল্লাশী করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করে মোহনপুর-নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ও সঙ্গীয় ফোর্স।
আটককৃত রনি জানায়, তিনি মোহনপুর বাজারের আবদুল এর দোকান থেকে এ মাদক কিনে নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রনি দীর্ঘদিন ধরে মাদক নদী পাড় করে চরাঞ্চলে নিয়ে বিক্রির সাথে জড়িত রয়েছে।
মোহনপুর-নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালাই। অভিযানে রনির দেহ তল্লাশী করে তার কাজ থেকে ২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
![]()