ফরিগঞ্জ প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যুবলীগের হামলায় ঘটনায় আটক ৭ জনকে আদালতে জামিন দিয়েছে।
এরা হলো, যুবলীগ নেতা সুলতান আহমেদ সবুজ, সাইফুল ইসলাম বেলাল, সাগর হোসেন, শুক্কু মিয়া, জুয়েল হোসেন, সাইফুল ইসলাম রাজন ও রবিউল সানি।
এর আগে শুক্রবার সকালের ঘটনার পর ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে প্রধান আসামী করে ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে আসামী করা হয়।
শুক্রবারের হামলায় আওয়ামী লীগ অফিস, তিনটি গাড়ী ও ২৫/৩০টি মোটর সাইকেল ভাংচুর করে। তাই নয়, এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটায়। ওই হামলায় পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
![]()