মতলবে শিশু নিহত

মতলবপ্রতিবেদক:

মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতুর সংযোগ সড়কে দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় সিফাত (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ১৬ জানুয়ারি বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকালে শিশু সিফাত মতলব সেতুর সংযোগ সড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় বেপরোয়ার গতির ঢাকা মেট্রো গ ১৭-৬৫১৬ নম্বরের একটি প্রাইভেটকার শিশু সিফাতকে চাপা দেয়। তখন সড়কের চলাচল করা স্থানীয় লোকজন শিশু সিফাতকে উদ্বার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শিশু সিফাত উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বেপারী বাড়ির কামাল বেপারীর ছেলে।

মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ গাড়িটিকে আটকে রাখে। পরে পুলিশ গাড়িটিসহ চালককে থানায় নিয়ে আসে।

Loading

শেয়ার করুন: