জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভা রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বক্তব্যে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগননার দিন রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে ১৫ হাজার লোকের সমাগম হওয়া সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী জেলা প্রশাসকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানান।

তিনি বলেন, চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে আরো কয়েকবার বৈঠক হবে। সময় বেশী নেই। আর মাত্র ৫৬ দিন বাকী। আগামী ১৭ মার্চ আপনারা আপনাদের হৃদয়ে ক্ষণগননার সিস্টেম দাঁড় করাবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবর্ষ পালন এটি খুবই বড় থিম। উন্নত বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ মুক্তিযুদ্ধের জয়ের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে দেখানোর জন্য একটি প্লাটফর্ম দাঁড় করানো হয়েছে। একটি দর্শণকে সামনে আনা হয়েছে। পিঁছিয়ে থাকার সুযোগ কারো নেই। যারা পিঁছিয়ে থাকবে তাদের জায়গা অন্য জায়গায়। এই প্লাটফর্মের অংশীদার তারা না। মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো প্রচার প্রচনার মধ্য দিয়ে তা জণগনের সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের সরকারি দপ্তরের মধ্যে গণপূর্ত বিভাগ, সড়ক, এলজিইডি, কৃষি, স্বাস্থ্য, সমাজ সেবা অধিদপ্তর, ইসলামি ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তরের যে সব কাজ চলমান রয়েছে, সেইসব কাজগুলো মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন করার জন্য সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে মতলব দক্ষিণ মডেল মসজিদ, কচুয়া মডেল মসজিদ, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাজ করতে দ্রুত প্রদক্ষেপ নেয়ার জন্য বলেন এ কর্মকর্তা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য অতিরিক্ত পুলিশ মো. মিজানুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান,এনএসআই চাঁদপুরের যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এএসএম দেলওয়াল হোসেন, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাইদ প্রমুখ।

Loading

শেয়ার করুন: