কল্যাণপুরে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক:

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে কল্যাণপুরে মা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ১৫ নং কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ জামান।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস, স্কুল কমিটির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন প্রধানিয়া,প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার আলম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাংবাদিক এমএম কামাল,তৈয়বা আক্তার, আঃ মমিন ভাট, উম্মে রহিমা, শাহানারা আক্তার, সদর উপজেলা যুবলিগের সদস্য মোঃ ফরিদ খান,মোঃ আলমগীর খান।

Loading

শেয়ার করুন: