বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগপযোগী করে গড়ে তুলছেন : অ্যাড. রোমান

ফরিদগঞ্জ প্রতিবেদক:

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ আলিনূর হোসোইনিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া আলিম পরীক্ষার্থীদের বিদায় এবং নবাগত শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার গর্ভণিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের ৩০ লক্ষ লোক শহীদ বুকের তাজা রক্ত দিয়েছেন। তিনি চেয়েছিলেন একটি সোনার বাংলা গড়তে। যেখানে শিক্ষাদীক্ষাসহ সকল কিছুতে মানুষ এগিয়ে থাকবে। বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম উন্নত দেশ। জাতির পিতা সোনার বাংলা গড়ে যেতে পারেন নি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলছেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বছরের প্রথম দিন নুতন বই, প্রতিষ্ঠানের জন্য পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়ন করছেন। এখন শিক্ষার্থীদের দায়িত্ব ভালভাবে পড়ালেখা করা। যাতে একটি শিক্ষিত ও মেধাবী জাতি হিসেবে আগামী বাংলাদেশ গড়তে সকলে কাজ করতে পারে, সেভাবে নিজেদের তৈরি করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগপযোগী করে গড়ে তুলছেন। যাতে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সকল পেশায় নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাও. এইচ এম আনোয়ার মোল্লা, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসকান্দার আলী, কৃষকলীগ সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী, মাদ্রাসার গভনিং বডির সদস্য রফিকুল্লাহ মিয়া। সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা অধ্যক্ষ মাও. আব্দুল হাফিজ।

Loading

শেয়ার করুন: