চাঁদপুর জেলা আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুর জেলা আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম জাকারিয়া ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুনঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, সাহাব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, শাহিনুল ইসলাম মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দৈনিক মেঘনাবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, সকল উপজেলা শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগন।

জেলা পর্যায়ে ছেলে এবং মেয়ে উভয়ের মোট খেলা ৭ টি, সাংস্কৃতিক ৮টি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় যারা ১ম হবে তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

Loading

শেয়ার করুন: