শ্রমিক নেতা আব্দুল হান্নানের দাফন সম্পন্ন

মেঘনাবার্তা রিপোর্ট :

চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বেপারী কিডনি জনিত সমস্যা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ৩পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় ফজর নামাজ পড়ার পর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনীর বাসভবনে তিনি মারা যান। তিনি অবসরপ্রাপ্ত বাংলাদেশ রেলওয়ের চাঁদপুরস্থ বাল্বম্যান ছিলেন এবং দীর্ঘ বছর চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ৫নং গুপটি ইউনিয়নের ফকির বাজার এলাকার বেপারী বাড়ীর মৃত মো. গোলাম রাজা বেপারী ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজের জানাযা বাদজোহর রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ পেশ ইমাম মাওলানা মো. ত্বোহা মিয়া।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন, ফরিমদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, মরহুমের চাচাতো ভাই সাংবাদিক শাহদাদ হোসেন শান্ত ও মরহুমের পুত্র চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান।

জানাযার নামাজে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কে এম মাসুদ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবির পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মরহুমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকিরবাজার উত্তর জামে মসজিদে বাদআসন দ্বিতীয় জানাযা শেষে মানুরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Loading

শেয়ার করুন: