বিষ্ণুদী মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে মাদরাসা অধক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভনিং বডির সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে তোমারা যারা আছো, সকলেই মাদ্রাসার উন্নয়ন। আমি খুশি হয়েছি তোমরা যে স্থানে বসে আচ্ছো এখানে টিনের ঘর ছিল এখন বহুতল ভবন হয়েছে। কম্পিউটার ল্যাব হয়েছে সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তোমরা মাথা ঠান্ডা করে পরিক্ষা দিতে হবে। বঙ্গবন্ধু আমাদের মাথা উচু করে বাছতে শিখিয়েছেন। এই মোহান মানুষটিকে তোমাদের অনুসরণ করতে হবে।

মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, মাদরাসা গভনিংবডির সদস্য অধ্যাপক আব্দুল জব্বার মিয়া, ইঞ্জিনিয়ার আঃ সাত্তার, ডিএসবির এস আই উজ্জল হোসাইন,মাদ্রাসা গভর্নিং বডির সদস্য গিয়াস উদ্দিন ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. আব্দুল মান্নান, আরবি প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক, মুফতি কেফায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, মনির হোসাইন, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, মো. আলআমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসা অধক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন।

Loading

শেয়ার করুন: