চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সরকারি কলেজে ১ ফেব্রুয়ারি শনিবার কলেজ মাঠে সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২০ এর উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২০ কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান এর উপস্থিতিতে, ক্রীড়া শিক্ষক স্বপন কুমার সাহার পরিচালনায় উদ্বোধনী দিনে ছাত্রদের উচ্চ লম্ফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ৪০০ মিটার দৌড় এবং ছাত্রীদের উচ্চ ল¤ফ, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। আগামিকাল রবিবার ছাত্রদের দীর্ঘ লম্ফ, লাফ-ধাপ-ঝাঁপ, গোলক নিক্ষেপ, ৮০০ মিটার দৌড় এবং ছাত্রীদের দীর্ঘ লম্ফ, চাকতি নিক্ষেপ, ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করে।

Loading

শেয়ার করুন: