মতলব দক্ষিণে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণ ব্যূরো :

মতলব দক্ষিণ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিয্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সভা অনুষ্ঠিত হয়।

২ ফেব্রুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত শারমিন।

স্কুলের শিক্ষার্থী ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা রোটা.ডা. নুসরাত জাহান মিথেন, মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক অফিসার মো. আব্দুর রহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মবিন সুজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাকসুদুল হক বাবলু, মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য এসএম সেলিম, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, অভিভাবক আশিক কবির।

স্বাগত বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা পর্ষদের সম্পাদক ফারুক বিন জামান। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এর অগে প্রধান অতিথি স্কুল প্রঙ্গনে এসে পৌছলে তাঁকে শিক্ষার্থীরা গার্ড অব অনার করে । অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন প্রদান করে ক্ষুদে শিক্ষার্থী তানজিল আহমেদ স্বপ্নীল ।

এ সময় উপস্থিত সকলেই বিপুল করতালির মাধমে তাকে অভিনন্দন জানায় । পরে মনোঙ্গ নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থী জেনিফা তাসনিম রাইছা ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা আতিকা রোজি, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম স্কুল পরিচালনা পর্ষদের সদস্য দিজেন দাস, ফররুখ আহমেদ চৌধুর মিনার, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কাদরী, সদস্য নাজমুল আহসান খোকন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, কচি-কাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: ছোবহান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজনীন আকতারসহ স্কুলের অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও সুধিজন।

Loading

শেয়ার করুন: