মুজিববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সমাবেশ

ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি :

মুজিব বর্ষে ফরিদগঞ্জ থানাকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের উব্ধুদ্ধু করতে সচেতনতা মুলক কর্মসূচী শুরু করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে চারশতাাধিক শিক্ষার্থী নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব তার তার বক্তব্যে বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আমরা ফরিদগঞ্জ থানাকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধ মুক্ত করার লক্ষ্যে মাঠে নেমেছি। শিক্ষার্থীরা যদি নিজেরা মাদকসহ এসব বিষয়ে সচেতন হয় এবং একই সাথে তার পরিবারসহ প্রতিবেশিদের উব্ধুদ্ধু করেত তুলতে পারে তবে আমরা খুব দ্রুত একটি সুন্দর ফরিদগঞ্জ তথা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা জানি এদেশে যত ভাল কাজ হয়েছে। তার শুরু ছাত্রসমাজই করেছে। তাই ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষে থেকে আমরা চাই মাদক বাল্য বিবাহ ইভটিজিং এবং জঙ্গিবাদ মুক্ত ফরিদগঞ্জ গড়তে ছাত্র/ছাত্রীরা এগিয়ে আসবে। শিক্ষার্থীরা যদি মাদক মুক্ত থাকে, তাহলে তারা তাদের প্রতিবেশিসহ আশপাশের লোকজনকে মাদক থেকে মুক্ত রাখতে সক্ষম হবে।

অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন ও ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন ।

আলোচনা শেষে শিক্ষার্থীরা মাদক মুক্ত ফরিদগঞ্জ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার করেন

Loading

শেয়ার করুন: