বোনকে নকল দিতে গিয়ে ভাইয়ের দুই বছরের কারাদন্ড

গোলাম সারওয়ার সেলিম :

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঘিলাতলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে নকল সরবরাহের দায়ে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ১২টায় কেন্দ্র থেকে ইসমাইল (২০) নামের এক যুবককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ওই যুবককে দুই বছরের সশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন।

সে ঐ দিন পরীক্ষা চলাকালীন সাড়ে ১২টার দিকে নকল সরবরাহ করার সময় হাতে নাতে কেন্দ্রে নকলসহ ধরা পরে।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন ও ওসি স্বপন কুমার আইচ উপস্থিত ছিলেন।

সে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বদরপুর মিয়াজী বাড়ীর আক্তার হোসেনের ছেলে। তার পিতা পেশায় একজন গ্যারেজ মালিক। ইসমাইল হোসেন কচুয়ার গোলবাহার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

Loading

শেয়ার করুন: