মনিরা আক্তার মনি:
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিম মাহমুদ হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফারুক।
তিনি বলেছেন, বর্তমানে গরু মোটা তাজাকরণে নিষিদ্ধ ঔষধ ব্যবহার হয় না বললেই চলে। তবে এক সময় এসকল ঔষধ মাত্রাতিরিক্ত ব্যবহার হতো। আমি এ উপজেলায় আসার পর থেকে খামারি ও ঔষুধ ব্যবসায়ীদের বুঝিয়ে সচেতন করে তুলেছি। এখন তারা বুঝতে পারে গরু মোটাতাজাকরণে বিষাক্ত ঔষুধ ব্যবহার করা আইনগতভাবে নিষেধ।
তিনি আরো বলেন, গরু মোটা তাজাকরণে খামারিরা এ সকল ঔষুধ যাতে ব্যবহার করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়ালি উল্ল্যাহ, বিল্লাল হোসেন, মোববারক হোসেন প্রমুখ ।
প্রশিক্ষণ কর্মশলায় ২৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
![]()