আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাবে ফরিদগঞ্জ আলোচনা সভা

আঃ কাদির :

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাতে প্রেসক্লাব ফরিদগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক ৭১এর যুদ্ধকালিন সময়ে বেঙ্গল প্লাটুনের অধিনায়ক ইসমাইল হোসেন বেঙ্গল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি প্রকৌশলী ইব্রাহীম ইবনে ইসমাইল কমল। প্রেসক্লাব ফরিদগঞ্জের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপত্বি করেন প্রেসক্লাবের সভাপতি এমকে মানিক পাঠান।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বেলালের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল তার বক্তব্যে শহীদদের স্মৃতি চারন করে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। পাকহানাদার বাহিনী আমাদের এই সুমধূর মাতৃভাষা কেড়ে নিতে ব্যর্থ চেষ্টা করেছিল।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না এটা যেমন সত্য, ঠিক তেমনি ১৯৫২ সালের এই ফেব্রুয়ারী মাসেই ভাষা আন্দোলনের ডাকে বীর বাংঙ্গালীরা রাস্তায় না নামলে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোঃ মহিউদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমূল হাছান, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক গাজী মোমিন, সদস্য আব্দুস সালাম, আঃ কাদির প্রমুখ।

Loading

শেয়ার করুন: