আ: মান্নান পরান ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র

আনিছুর রহমান সুজন :

ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১ ও পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আ: মান্নান পরান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হয়েছেন।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে এই দায়িত্ব পালন শুরু করেন। পৌর মেয়র মাহফুজুল হক পবিত্র ওমরাহ পালনের জন্য মঙ্গলবার সৌদি আরবের উদ্দেশ্যে গমন করায় তিনি এই দায়িত্ব পান। মেয়র ফিরে এসে পৌরসভার দায়িত্ব গ্রহণের পুর্ব পর্যন্ত তিনি এপদে বহাল থাকবেন।

তিনি ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো অংশ গ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হয়ে পৌর কাউন্সিলর নির্বাচিত হন। পেশায় তিনি একজন ঠিকাদার। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন কালে পৌরবাসী এবং পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীর কাছে সহযোগিতা কামনা করেছেন।

Loading

শেয়ার করুন: