কর্মসংস্থানের জন্য লেখা পড়ার বিকল্প নেই :ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্যকেন্দ্র চাঁদপুর সদরের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বাগাদী ইউনিয়ন পরিষদের সামনে নারীদের ক্ষমতায়ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) আলোচনা সভায় সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বলেন, নারীদের অধিকার সম্পর্কে জানতে হলে তথ্য প্রযুক্তি সম্পর্কে ভাল ভাবে জানতে হবে, শিখতে হবে। এজন্য সকলকে লেখা পড়া জানতে হবে। নারীদের স্বাস্থ্য, চিকিৎসা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাসহ নানা বিষয়গুলোর সম্পর্কে জানতে হলে তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রতিটি দপ্তরে গিয়ে সে বিষয়ে জানার অধিকার সকলের রয়েছে। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য লেখা পড়ার বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমাদের কমলমতি শিশু ছেলে মেয়ে উভয়কেই ভাল ভাবে লেখা পড়া করাতে হবে। বর্তমান সরকার প্রাথমিকসহ উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন করেছেন, শিক্ষার্থীদের বিনা পয়সায় বছরের প্রথম দিনেই বই হাতে তুলে দিচ্ছে, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা চালু করেছে। স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজির্বু রহমানের সোনার বাংলা গড়ার জন্য সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে।

তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও নারী, তাই নারীদের ক্ষমতা ও কর্মসংস্থানের জন্য তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বেশি বেশি করে প্রচার প্রচারনা করতে হবে। নারীদের ক্ষমতায়নের বিষয়ে সকলকে জানাতে হবে। কোন নারী যাতে অবহেলায় না থাকে সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে।

উপজেলা তথ্যসেবা অফিসার ফাতেমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মাসুদা নূর খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু, মুক্তিযুদ্ধা আবদুল মান্নান মিয়াজী, বাগাদী ইউপি সচিব মহিবুবুল আহসান নিপু, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আসমা আক্তার, উপজেলা সহকারী তথ্য সেবা কর্মকর্তা রাজিয়া আক্তার, লাবনী আক্তার, ওয়ার্ড সদস্য পারুল আক্তার, সাহানারা বেগম, মাহফুজা বেগম, মোঃ রিয়াজউদ্দিন পাটওয়ারী,মোঃ মুনসুর আহাম্মদ, মো:শফিকুর রহমান খান, জাকির হোসেন খান, মোঃ ইলিয়াছ খান,মোঃ মনির হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ ইসহাক গাজী, মোঃ মনির হোসেন প্রমুখ

Loading

শেয়ার করুন: