চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসব সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূর্তি উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের কৃতিমান মানুষের সংবর্ধনা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান, কর্মরত সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিকের মনোমুগ্ধকর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সাহিত্য একাডেমির মহাপরিচালক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী মোঃ জসিম উদ্দিন শেখ। এসময় বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ সাইফুল্লাহ, বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, চীফ ফটোগ্রাফার মোঃ জাবেদ হোসেন, স্টাফ রিপোর্টার খোরশেদ আহমেদ, মোঃ মনির হোসেন, সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ প্রতিনিধি ফরিদুল আলম রুপন, মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, হাজিগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম নয়ন, শাহরাস্তি প্রতিনিধি হাসান আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আজকে আমাদের আনন্দের দিন। চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫ বছর পূর্তি উৎসব পালন করছি। চাঁদপুরের দুটি প্রাচীন পত্রিকার মধ্যে চাঁদপুর সংবাদ অন্যতম একটি বহুল প্রচারিত পত্রিকা। পত্রিকাটি জেলাবাসির মন জয় করেছে বলে আজ ২৫ বছর পার করতে পেরেছে। প্রকাশনার ধারাবাহিকতা বজায় রেখে ২৫টি বছর পার করা সহজ কথা নয়। আমি দেখেছি কিছু কিছু পত্রিকা ২/১ বছর পর আর মাঠে দেখা যায় না। কিন্তু চাঁদপুর সংবাদ পত্রিকাটি ২৫ বছর বেঁচে আছে, সাহসী অভিযাত্রায়। আমি এই পত্রিকার শতবর্ষ পূর্তি কামনা করছি।

তিনি আরো বলেন, পত্রিকাটি ২৫ বছর পূতি উৎসব পালন করতে গিয়ে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে, আমি ঐসব কর্মসূচির কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ভালো লেগেছে পত্রিকার আয়োজন দেখে। চাঁদপুর জেলায় অনেকগুলো পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। এ জেলায় বহু জ্ঞানী-গুণি ও কৃর্তিমান মানুষের জন্ম। জাতীয়ভাবে এই জেলার মানুষ নেতৃত্ব দেয়। সাংবাদিকতায় এই জেলার মানুষ সমৃদ্ধ ও দক্ষ বলেই বিভিন মিডিয়ায় তাদের অবস্থান সুদৃঢ়। চাঁদপুরের সাংবাদিকদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর। সাংবাদিকের তথ্যে আমরা অনেক সমস্যার সমাধান করেছি। তাদের লেখনিতে সমাজ তথা দেশের উন্নয়ন হয়। সরকারের উন্নয়ন কর্মকান্ড স্থানীয় পত্রিকায় বহুল প্রচারিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক কেএম মাসুদ, চাঁদপুর সংবাদ পত্রিকার সহ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, ফরিদগঞ্জ প্রতিনিধি মোঃ জাকির হেসেন, মোঃ ফারুক হোসেন, হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, কচুয়া প্রতিনিধি রাজীব চন্দ্র শীলসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, প্রতিযোগিবৃন্দ, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারি মোঃ রাসেদুল ইসলাম। গীতা পাঠ করেন চাঁদপুর সংবাদ পত্রিকার কচুয়া প্রতিনিধি সন্তোষ চন্দ্র সেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও কোট পিন পরিয়ে দেওয়া হয়। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Loading

শেয়ার করুন: