চাঁদপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বীমা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় তিনি বলেন , সারা দেশের ন্যায় চাঁদপুরে ও প্রথমবারের মতো উদযাপিত হবে জাতীয় বীমা দিবস। বীমার ব্যাপ্তি বৃদ্ধির লক্ষ্যে ও জনমনে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বীমা দেশের একটি সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ আর্থিক খাত। বীমার ব্যাপ্তি বৃদ্ধির লক্ষ্যে ও জনমনে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে।
তিনি আরো বলেন, দিবসটি উপলক্ষে আগামী ১ মার্চ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর সরকারি হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক বনার্ঢ্য র‌্যালি হয়ে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আলোচনা সভা ও দিনব্যাপী বীমা মেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি )দাউদ হোসেন চৌধুরী, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের চাঁদপুর জেলার প্রকল্প ইচার্জ দেলোয়ার হোসেন, অতিরিক্তি প্রকল্প পরিচালক নূর ই আলম জুয়েল, ম্যাট লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের চাঁদপুর জেলার ব্যাঞ্চ ম্যানেজার মাকসুদুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা ও বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

Loading

শেয়ার করুন: