বিশেষ প্রতিবেদক:
সূচিপাড়া ডিগ্রী কলেজ জাতীয়করণ হোক এটি তোমাদের দাবী নয়, এটি আমার ও দাবী। আমি চাই এ কলেজটি জাতীয়করন করা হউক। এ এলাকার শিক্ষার্থীদের জন্য এ কলেজটি জাতীয় করণ করা প্রয়োজন। বর্তমানে জাতীয় করণ কার্যক্রম বন্ধ রয়েছে, আমি কখনো মিথ্যা আশ^াস নেইনা। যখন জাতীয় করণ প্রক্রিয়া চালু হবে আমি চেস্টা করবো যাতে কলেজটি জাতীয় করণ করা হয়।
গতকাল বিকেলে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজের নতুন একাডেমি ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানিয় সংসদ সদস্য মেজর (অঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরুক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, আমি সকলের অভিবাবক আমি চাই সবাই শান্তিতে বসবাস করুক। সবাইকে আমার পরিবারের সন্তান মনে করি। কে কোন দল করে তা আমি দেখিনা আমি কারো বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক একটি মামলাও দেই নাই। আমি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি বর্তমান সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।
কলেজ গভেনিং বডির সভাপতি সাবেক সচিব মোঃ হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রভাষক সাবিনা ইয়াছমিন ও জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় স্বগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির ভুইয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাঈমা আক্তার মুন্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ, জেলা আওয়ামীলীগের সদস্য সালেহ আহম্মেদ।
![]()