যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসপি মাহাবুবুর রহমান ,জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান নাজিম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্ত্তীসহ আরও অনেকে।
এরপর চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল,চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকরাম চৌধুরীসহ নেতৃবৃন্দ।
এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। সকালে চাঁদপুরে শহরে প্রভাতফেরি বের হয়।
![]()