ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কে সড়ক দূর্ঘটনায় সাহাব উদ্দিন সরকার (৬৬) নামে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত এক সৈনিকের মৃত্যু হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তার চুতরা এলাকায় জানাজায় শেষে দাফন সম্পন্ন হয়েছে ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ৭ টায় ফরিদগঞ্জ পৌর এলাকার চতুরা ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত সাহাব উদ্দিন বড়ালী সরকার বাড়ীর বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত এক জন সৈনিক।

তিনি মাগরিবের নামাজের পড়ে বাড়ীতে আশার পথে ফরিদগঞ্জ থেকে রায়পুরের উদ্দেশ্যে ছেড়ে আসা (চাঁদপুর-থ-১১-৩৫৭২) দ্রতগামী সিএনজি সহাব উদ্দিন সরকারকে পিছন থেকে আঘাত করলে তিনি রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে মাথা পেটে যায় এবং পা বেঙ্গে যায়। এসময় তিনি চিৎকার দিলে সাথে সাথে সিএনজি চালক পালিয়ে যান।

এ সময় উপস্থিত এলাকাবাসী সাহাব উদ্দিনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত ডা. মো. মামুন সাহাব উদ্দিন সরকারকে মৃত ঘোষনা করেন।

Loading

শেয়ার করুন: