৫ম দি‌নে কাউ‌ন্সিলর প‌দে ১৫ প্রার্থীর ম‌নোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপ‌লেক্ষ্য ম‌নোনয়নপত্র উ‌ত্তোল‌নের ৫ম দি‌নে পুরুষ কাউ‌ন্সিলর প‌দে ১৩ জন ও ম‌হিলা কাউ‌ন্সিলর প‌দে ২ জন প্রার্থী ম‌নোনয়নপত্র উ‌ত্তোলন ক‌রে‌ছে।

২৩ ফেব্রুয়া‌রি রোববার সকাল ৯টা থে‌কে বি‌কেল পর্যন্ত জেলা নির্বাচন অ‌ফিস থে‌কে এ ম‌নোনয়ন পত্র সংগ্রহ ক‌রেন।

১নং ওয়ার্ড থে‌কে আসলাম তালুকদার, পার‌ভেজ তালুকদার, ৭নং ওয়ার্ড অা‌নোয়ার হাওলাদার, ৮নং ওয়া‌র্ডে হো‌সেন গাজী, ১০নং ওয়া‌র্ডে আল মামুন, ১১নং জয়নাল আবেদীন বেপারী, ১২ নং এ মোস্তফা ঢালী, ১৩নং ওয়ার্ড হান্নান ঢালী, ১৪নং ওয়া‌র্ডে সে‌লিম খান, সিরাজ পাটওয়ারী, মাসুদ মাল, মহ‌সিন মজুমদার লিটন, ১৫নং নূর মোহাম্মদ।

১,২ ও ৩নং ওয়া‌র্ডে সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী তপ‌তি কর,বিউ‌টি বেগম।

Loading

শেয়ার করুন: