চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ  উদ্বোধন

আরেফিন সুমন :
চাঁদপুর কৃষক ও অটো রাইসমিল মালিকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৪-২৫ অর্থবছরের জন্য শুরু হয়েছে।  মঙ্গলবার (৬ মে ) সকালে চাঁদপুর জেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংঙ্কর চন্দ্র অধিকারী, খাদ্য গুদামের ম্যানেজার রবীন্দ্রলাল চাকমা ও অন্যান্য কর্মকর্তারা।
চলতি মৌসুমে চাঁদপুর জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১৩১ মেট্রিক টন এবং ধান ৪২৮ মেট্রিক টন। সংগ্রহ কার্যক্রম চলবে ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। জেলার ১৩টি অটো রাইস মিল নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহ করবে।
সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Loading

শেয়ার করুন: