চাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা পেলেন এ্যাড জিল্লুর রহমান জুয়েল

আনোয়ারুল হক:

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এবং উন্নয়নের প্রতীক ননৌকা পেয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি একজন সাদা মনের মানুষ অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

২৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা সারে ৬টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার (উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন) জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সসিদ্ধান্ত নেয়া হয়।

চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬প্রার্থীর মধ্যে একক মেয়র প্রার্থী হিসেবে জিল্লুর রহমান জুয়েলকে মনোনয়ন দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে আজ রাত সারে আটটায় মোবাইল ফোননের মাধ্যমে এই খবর চাঁদপুরে এসে পৌছালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থানরত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে সড়কে মিছিল নিয়ে নেমে পড়েন।

উর্লেখ্য, এছাড়াও বর্তমান মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

Loading

শেয়ার করুন: