হাজীগঞ্জ প্রতিবেদক:
চাঁদপুর জেলা পরিষদ ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মো. জাকির হোসেন পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৬ ফেব্রুয়ারি বুধবার তিনি ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে নিয়ে মনোনয়পত্র জমাদেন। এ ওয়ার্ডে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকির হোসেন পাটওয়ারী ছাড়াও সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান এ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে মোট ভোটার ৮৩জন। হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর, টামটা উত্তর ও টামটা দক্ষিণ, মেহের উত্তর ও মেহের দক্ষিণ এবং শাহরাস্তি পৌরসভা এ ওয়ার্ডের অন্তভূক্ত।
গত জেলা পরিষদের নির্বাচনে এ ওয়ার্ডে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করে বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মজুমদার বিজয়ী হন। গত ২৪ সেপ্টেম্বর/২০১৯ খ্রি রাতে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এ ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
গত নির্বাচনে মরহুম হুমায়ুন কবির মজুমদার পেয়েছিলেন ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন পাটওয়ারী। তিনি পেয়েছিলেন ২১ ভোট।
![]()